ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর্থিক সংকটে বার্সা, আটকে গেল মেসির নতুন সঙ্গী পাবার সম্ভাবনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 3 August, 2020, 1:37 PM

আর্থিক সংকটে বার্সা, আটকে গেল মেসির নতুন সঙ্গী পাবার সম্ভাবনা

আর্থিক সংকটে বার্সা, আটকে গেল মেসির নতুন সঙ্গী পাবার সম্ভাবনা

করোনায় সৃষ্ট আর্থিক সংকটের কারণে আগামী মৌসুমে নেইমার কিংবা লোথারো মার্টিনেজ, কাউকেই দলে নেবার সামর্থ নেই বার্সেলোনার- এমনটাই জানিয়েছেন ক্লাব সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ।

স্কোয়াড সমৃদ্ধ করতে গেল মৌসুম থেকেই মেসির সঙ্গী হিসেবে বিশ্ব মানের এক ফরোয়ার্ড দলে নেবার দাবি ছিলো বার্সা ফুটবলারদের। গুঞ্জন থাকলেও নেইমারকে নেবার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেনি কাতালান ক্লাবটি।

আগামী মৌসুমে ইন্টার মিলানে দুর্দান্ত পারফর্ম করা আর্জেন্টাইন স্ট্রাইকার লোথারো মার্টিনেজকে দলে নেবার কথা ছিলো বার্সেলোনার। কিন্তু করোনার কারণে আর্থিক মন্দায় এবার নেইমার, লোথারো কোন ফুটবলারকেই দলে নিতে পারবে না কাতালান জায়ান্টরা।

ক্লাব সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ জানিয়েছে, গত দুই মাসে ২০০ মিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে ক্লাবটির।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status