ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৯ সেপ্টেম্বর আমিরাতে শুরু হচ্ছে আইপিএল!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 3 August, 2020, 1:24 PM

১৯ সেপ্টেম্বর আমিরাতে শুরু হচ্ছে আইপিএল!

১৯ সেপ্টেম্বর আমিরাতে শুরু হচ্ছে আইপিএল!

বহু জল ঘোলা হওয়ার পর অবশেষে চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের সূচি চূড়ান্ত হয়েছে। গতকাল ২ আগস্ট, রবিবারের সভায় দিনক্ষণ চূড়ান্ত করেছে আইপিএলের গভর্নিং কাউন্সিল।

এখনো চূড়ান্ত ঘোষণা দেয়া না হলেও মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের তিন শহর আবুধাবি, দুবাই ও শারজাহতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের আইপিএল। এর আগে ২০১৪ আইপিএলের প্রথম ২০টি ম্যাচ হয়েছিল সেখানে। ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হবে ১০ নভেম্বর। এবারের আসরেই সর্বোচ্চ ৫৩ দিন ধরে চলবে। গত দুই মৌসুমের চেয়ে তিন দিন বেশি ধরে চলবে মোট ৬০ ম্যাচের টুর্নামেন্টটি।

ইতোমধ্যে টুর্নামেন্ট আয়োজনের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সরকারের কাছ থেকে ‘গ্রিন সিগনাল’ পেয়েছে।

এছাড়াও এ আসরে আনলিমিটেড কোভিড-১৯ বদলির সুযোগ থাকছে। যে কারণে দলের সঙ্গে সর্বোচ্চ ২৪ জন খেলোয়ার রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

এদিকে এ টুর্নামেন্টের জন্য স্টেডিয়ামের ধারণক্ষমতার ৩০-৫০ শতাংশ দর্শক উপস্থিতির অনুমোদন নেয়ার চেষ্টা চলছে বলেও জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status