ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকায় দুই সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের প্রাণহানি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 3 August, 2020, 1:22 PM

ঢাকায় দুই সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের প্রাণহানি

ঢাকায় দুই সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের প্রাণহানি

ঢাকায় পৃথক দুইটি সড়ক ‍দুর্ঘটনায় পাঁচ জন মারা গেছেন। এর মধ্যে ধামরাইয়ে আজ সকালে বাস-পিকআপ সংঘর্ষে তিন জনের ও খিলগাঁওয়ে গতকাল রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত দুই যুবকের মৃত্যু হয়েছে।

জানা গেছে, ধামরাইয়ের বাথুলী বাসস্টেশন এলাকায় আজ ৩ আগস্ট, সোমবার সকাল ৮টার দিকে ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের তিন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।

তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। ঘটনার পরপরই পালিয়ে গেছেন বাসের চালক ও হেলপার।

এ সংবাদের সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

এদিকে গতকাল ২ আগস্ট রবিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত দুই যুবক মারা গেছেন। তারা ওই ফ্লাইওভারের ওপরে নতুন ইউলুপে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন।

ফ্লাইওভারের ওপর থেকে পথচারীরা দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ বক্সের সহকারী ইনচার্জ এএসআই আব্দুল খান জানান, হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status