ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রধানমন্ত্রীর নামে ১১ বছর ধরে কোরবানি দিচ্ছেন জাবেদ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 July, 2020, 3:10 PM

প্রধানমন্ত্রীর নামে ১১ বছর ধরে কোরবানি দিচ্ছেন জাবেদ

প্রধানমন্ত্রীর নামে ১১ বছর ধরে কোরবানি দিচ্ছেন জাবেদ

টাঙ্গাইলের মির্জাপুরে গত ১১ বছর যাবৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পশু কোরবানি দিচ্ছেন জাবেদ আলী নামে এক মুক্তিযোদ্ধা। তিনি উপজেলার গোড়াই ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার। বাড়ি ইউনিয়নের খামারপাড়া গ্রামে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আদর্শ মেনে চলা জাবেদ গতকাল বুধবার মির্জাপুর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের জানান, ১৯৬২ সালে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর মাধ্যমে তিনি মুজিব আদর্শে দীক্ষিত হন। পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর অনেক প্রতিকূলতার মধ্যেও তিনি মুজিব আদর্শ ত্যাগ করেননি। এজন্য এলাকায় তাকে অনেক নির্যাতনও সইতে হয়েছে।

জাবেদ আলী আরও জানান, ১/১১’র পর শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হলে আল্লাহর কাছে ফরিয়াদ জানান তিনি। মানত করেন, শেখ হাসিনা মুক্ত হয়ে দেশের শাসনভার নিতে পারলে প্রতি বছর ঈদুল আজহায় তার নামে পশু কোরবানি দেবেন। সেই থেকে গত ১১ বছর ধরে প্রধানমন্ত্রীর নামে কোরবানি দিয়ে আসছেন তিনি। এবার ৬৭ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছেন জাবেদ।

মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস বলেন, ‘জাবেদ আলী একজন সত্যিকারের মুজিব সৈনিক। তিনি স্পষ্টবাদী ও সবসময় ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে থাকেন। গত ১১ বছর যাবৎ তাকে দেখছি প্রধানমন্ত্রীর নামে কোরবানি দিতে।’

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status