ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
টিকটকে আপত্তিকর ভিডিও দেয়ায় ৫ নারী কারাগারে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 July, 2020, 3:16 PM

টিকটকে আপত্তিকর ভিডিও দেয়ায় ৫ নারী কারাগারে

টিকটকে আপত্তিকর ভিডিও দেয়ায় ৫ নারী কারাগারে

টিকটকে আপত্তিকর ভিডিও পোস্ট করে কড়া শাস্তির মুখে পড়লেন পাঁচ নারী। মিসরের একটি আদালতে ওই নারীদের দুই বছরের কারাদণ্ড হয়েছে। আলজাজিরার খবরে বলা হয়, সমাজের নৈতিকতা লঙ্ঘনের দায়ে তাদেরকে এই শাস্তি দিয়েছেন মিসরের বিচারক।

সূত্রের খবর অনুসারে, হানিন হোসাম, মওদা আল-আধমসহ আরও তিন নারী ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে কিছু ভিডিও পোস্ট করেন। সেই ভিডিও-এর ভিত্তিতেই ওই ৫ জনের বিরুদ্ধে ২ বছরের কারাদণ্ডের শাস্তি শোনানো হয়েছে। অবশ্য আদালত এ ক্ষেত্রে তাদের মুক্তির একটি পথও খোলা রেখেছেন। তারা চাইলে ৩ লক্ষ মিশরীয় পাউন্ড দিয়ে প্রত্যেকে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে বলে জানিয়েছে সূত্র। বিচারক সম্প্রতি রায় দিলেও মামলা চলছিল বেশ কয়েক মাস ধরে। এপ্রিল মাসে হানিন হোসামকে গ্রেপ্তার করা হয়। টিকটক অ্যাকাউন্টে ১.৩ মিলিয়ন ফলোয়ারকে ৩ মিনিটের একটি ভিডিও পোস্ট করে সে জানিয়েছিল, তার অনুগামীরাও তার সঙ্গে কাজ করে অর্থ উপার্জন করতে পারে। মে মাসে গ্রেপ্তার হয় আল-আধম। ব্যঙ্গাত্মক ভিডিও পোস্ট করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল। টিকটকে তার ফলোয়ার রয়েছে প্রায় ২ মিলিয়ন। এই গ্রেপ্তারের ফলে মিশরে মানুষের সামাজিক স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলছেন যেহেতু ওই নারীরা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছে তাই তাদের সঙ্গে চক্রান্ত করে এ ঘটনা ঘটানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status