|
রাগ করলা?
কবিরাজ সেজে ভাইরাল ব্যক্তি আসলে পেশাদার অভিনেতা
নতুন সময় ডেস্ক
|
![]() কবিরাজ সেজে ভাইরাল ব্যক্তি আসলে পেশাদার অভিনেতা ভাইরাল হওয়া এই চরিত্রে অভিনয় করেছেন ঈমান আলী। তিনি কোনো বাস্তব কবিরাজ নন, বরং একজন পেশাদার কনটেন্ট অভিনেতা। লালমনিরহাট থেকে প্রায় দুই দশক আগে গাজীপুরে এসে বসবাস শুরু করেন তিনি এবং বর্তমানে সেখানেই থাকেন। জানা যায়, ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ঈমান আলী ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত কনটেন্ট তৈরি করে আসছেন। সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব ভিডিওতে কবিরাজ চরিত্রে তার অভিনয় মুহূর্তেই দর্শকদের দৃষ্টি কাড়ে। বিশেষ করে তার সংলাপ বলার ভঙ্গি, চোখের অভিব্যক্তি এবং নাটকীয় উপস্থাপন রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক—এই অংশটিকে ভাইরাল করে তোলে। ভিডিওটি প্রকাশের অল্প সময়ের মধ্যেই লাখ লাখ ভিউ পায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে। অনেক কনটেন্ট ক্রিয়েটর ও সাধারণ ব্যবহারকারীও এখন এই সংলাপ ব্যবহার করে নতুন ভিডিও তৈরি করছেন। ঈমান আলী নিজেও জানিয়েছেন, এটি সম্পূর্ণ অভিনয় এবং দর্শকদের বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল। তিনি স্পষ্ট করে বলেন, তিনি কোনো বাস্তব কবিরাজ নন এবং ভবিষ্যতেও অভিনয়ের মাধ্যমে কনটেন্ট তৈরি করে যেতে চান। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও এই একটি সংলাপই তাকে রাতারাতি দেশজুড়ে পরিচিত করে তুলেছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
