ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি রুপি সরিয়েছেন রিয়া!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 July, 2020, 3:06 PM

সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি রুপি সরিয়েছেন রিয়া!

সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি রুপি সরিয়েছেন রিয়া!

সুশান্ত সিং রাজপুতের বাবা এফআইআর দায়ের করার পরপরই রিয়া চক্রবর্তী এবং তার পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু করার প্রস্তুতি নিচ্ছে বিহার পুলিশ। তদন্তের স্বার্থে বিহার পুলিশের একটি দল মুম্বাইতে রওনা দিয়েছে।

ব্য়ান্দ্রা ডিসিপির সঙ্গে কথা বলেই এরপর শুরু হবে তদন্ত। সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং এফআইআর দায়ের করার পরই বিহার পুলিশের চারজনের একটি দল মুম্বাইতে রওনা দেয়।

এফআইআরে সুশান্তের বাবা অভিযোগ করেন, তার ছেলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে রিয়া ১৫ কোটি রুপি সরিয়েছেন। এমনকি, সুশান্তের ডেবিট এবং ক্রেডিট কার্ডও রিয়া ব্যবহার করে অর্থ ব্যবহার করতেন বলে অভিযোগ করেন কে কে সিং। সুশান্তের বাবার অভিযোগের ভিত্তিতে মুম্বাইয়ের ব্যাংকে গিয়ে তল্লাশি করবে বিহার পুলিশ। পাশাপাশি ব্যান্দ্রা পুলিশের ডিসিপির সঙ্গেও বিহার পুলিশের ওই দলটি দেখা করবে বলে জানা যায়।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন সুশান্তের বাবা। রিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১,৩৪২,৩৮০,৪০৬ এবং ৩০৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। কে কে সিংয়ের অভিযোগ দায়েরের পরপরই অর্ন্তবর্তী জামিনের আবেদন করেন রিয়া চক্রবর্তী। আইনজীবী সতীশ মানশিন্ডে রিয়ার হয়ে মামলা লড়ছেন বলে জানা গেছে।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status