ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
নিজের নির্বাচনী প্রচারণা ম্যানেজারকে সরিয়ে দিলেন ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 July, 2020, 2:31 PM

নিজের নির্বাচনী প্রচারণা ম্যানেজারকে সরিয়ে দিলেন ট্রাম্প

নিজের নির্বাচনী প্রচারণা ম্যানেজারকে সরিয়ে দিলেন ট্রাম্প

নিজের নির্বাচনী প্রচারণা ম্যানেজার ব্র্যাড পার্সকেলকে সরিয়ে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, ব্র্যাড পার্সকেলের স্থলে বিল স্টিফেনকে তার নির্বাচনী প্রচারণার দায়িত্ব দিয়েছেন।

বিল স্টিফেন এর আগে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় নির্বাচনী প্রচারণার ফিল্ড ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত মাসে ওকলাহোমায় নির্বাচনী প্রচারণায় ব্র্যাড পার্সকেলকে সেভাবে দেখা যায়নি বলে অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এ বিষয়টি নিয়ে তার ওপর অসন্তুষ্টি ছিলেন ট্রাম্প। তবে নির্বাচনী প্রচারণার ম্যানেজার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলেও তিনি শীর্ষ উপদেষ্টা হিসেবে বহাল থাকবেন।

বুধবার সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ব্র্যাড পার্সকেল দীর্ঘদিন ধরেই আমার সঙ্গে ছিলেন। তিনি বর্তমানে নির্বাচনী প্রচারণার শীর্ষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়ে ইভাংকা ট্রাম্প এবং তার স্বামী জেয়ার্ড কুশনারও ব্র্যাড পার্সকেলের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status