ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের আলোচনা শেষ হয়েছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 22 June, 2026, 11:47 AM

কাতারি মালিকানাধীন সুইস পর্বত ব্যুরগেনস্টকের রিজোর্টে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। ছবি: রয়টার্স

কাতারি মালিকানাধীন সুইস পর্বত ব্যুরগেনস্টকের রিজোর্টে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। ছবি: রয়টার্স

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম পর্বের আলোচনা সোমবার শেষ হয়েছে বলে মধ্যস্থতাকারীরা জানিয়েছেন।

হরমুজ প্রণালি আবার বন্ধ করে দেওয়ার তেহরানের ঘোষণা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ইরানে ফের হামলা শুরু করার হুমকির কারণে একটি উত্তেজনাকর পরিস্থিতির মধ্যদিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়েছিল, জানিয়েছে রয়টার্স।

মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তান এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি করতে একটি রোডম্যাপে সম্মত হয়েছে।

চলতি সপ্তাহের বাকি সময় ধরে কাতারি মালিকানাধীন সুইস পর্বত ব্যুরগেনস্টকের রিজোর্টে দুই পক্ষের মধ্যে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা অব্যাহত থাকবে।

যৌথ বিবৃতিটি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, পক্ষগুলো লেবাননে লড়াই শেষ করার একটি প্রক্রিয়ার বিষয়ে সম্মত হয়েছে এবং হরমুজ প্রণালি দিয়ে ব্যাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে একটি যোগযোগ লাইন চালু করেছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। এতে এপ্রিল থেকে শুরু হওয়া একটি নড়বড়ে যুদ্ধবিরতির মেয়াদ আরও অন্তত ৬০ দিন বাড়ানোর বিষয়ে দুপক্ষ সম্মত হয়। 

রোববার (২১ জুন) যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ওই সমঝোতা স্মারকের শর্তের আলোকে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেন। এই আলোচনা সোমবারের প্রথম কয়েক ঘণ্টা পর্যন্ত অব্যাহত ছিল।

সামাজিক মাধ্যমে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, তার দেশ তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির জন্য ছাড়, জব্দকৃত কিছু সম্পদের অবমুক্তি এবং ইরানের জন্য একটি পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালু করার বিষয়টি নিশ্চিত করেছে।

উচ্চ পর্যায়ের আলোচনা এখনকার মতো শেষ হয়েছে কি না, রয়টার্সের এমন প্রশ্নে হোয়াইট হাউজ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সুইজারল্যান্ডে আলোচনার বিষয়ে মার্কিন ও ইরানি সূত্রগুলো পৃথক বিবরণ দিয়েছে।

ইরানি বার্তা সংস্থা তাসনিম অবগত একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ট্রাম্প প্রকাশ্যে হুমকি দেওয়ার পর যেখানে আলোচনা হচ্ছিল ইরানি প্রতিনিধি দল সেই ঘরে ফিরতে অস্বীকৃতি জানায়, তবে কাতারি ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান অব্যাহত থাকে।

তাসনিমের সূত্রের তথ্য অনুযায়ী, ইরানিরা জানায় যে পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা করতে হলে সমঝোতা স্মারকের অন্য অংশগুলো বাস্তবায়ন করতে হবে, যার মধ্যে জব্দকৃত সম্পদের অবমুক্তি ও ইরানের তেল রপ্তানিতে মার্কিন বাধা অপসারণ অন্যতম।

এই আলোচনায় যুক্ত এক মার্কিন কূটনীতিক রয়টার্সকে বলেন, ইরানিরা কখনোই চলে যায়নি। এখনো এখানে বৈঠক করছে আর তারা গভীর রাতেও আলোচনা চালিয়ে যাচ্ছে। আমরা প্রণালি, লেবানন, পারমাণবিক কর্মসূচী ও সমঝোতা স্মারকের বিস্তারিত বাস্তবায়নসহ অন্য বিষয়গুলো নিয়েও কথা বলেছি।

লেবাননে লড়াই বন্ধের প্রতিশ্রুতি পালনে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে, এমন কারণ দেখিয়ে রোববার ইরান জানায়, তারা আবার হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে।

সুইজারল্যান্ডে কাতারি মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে মার্কিন ও ইরানি কর্মকর্তারা বৈঠকে বসেছিলেন। সেখানে ভ্যান্স লেবাননের সহিংসতার বিষয়টিতে কম গুরুত্ব দিয়ে দেশটিতে শত্রুতা শেষ করার বিষয়ে অগ্রগতি হয়েছে বলে দাবি করেন।

এই বিষয়গুলো সবসময়ই একটু আগোছালো থাকে, বলেছেন তিনি।

কিন্তু যুক্তরাষ্ট্রে থাকা ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ইরান তার মিত্রদের না থামালে যুক্তরাষ্ট্র আবার ইরানে হামলা শুরু করবে।

তবে ট্রাম্প হুমকি দিলেও ভ্যান্স সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের ইরানের জনগণের সঙ্গে সম্পর্ক রূপান্তর করতে নতুন অধ্যায় শুরু করার জন্য বলেছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status