ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬ ২০ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন যে সিদ্ধান্ত নিল সৌদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 4 August, 2026, 7:32 PM

বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন যে সিদ্ধান্ত নিল সৌদি

বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন যে সিদ্ধান্ত নিল সৌদি

সৌদি আরবে ওমরাহ করতে যাওয়া ব্যক্তিদের জন্য নতুন একটি নিয়ম চালু হয়েছে। এখন থেকে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও মিশরের ওমরাহ যাত্রীদের প্রতিদিনের খাবারের জন্য প্রায় ২০ সৌদি রিয়াল করে বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে, যা ভিসার টাকার সঙ্গেই যোগ করা হবে। আগামী পহেলা রবিউল আউয়াল থেকে এই নিয়ম কার্যকর হবে।

এর ফলে ওমরাহ যাত্রীদের থাকা, যাতায়াত এবং খাওয়ার ব্যবস্থা একটি অ্যাপের মাধ্যমে পরিচালনা করা হবে। মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার রেস্তোরাঁ এই অ্যাপের সঙ্গে যুক্ত থাকছে। যাত্রীরা ভিসার সঙ্গে একটি বিশেষ কোড পাবেন, যা দেখিয়ে নির্দিষ্ট দোকান বা রেস্তোরাঁ থেকে খাবার নিতে পারবেন।

ওমরাহ যাত্রীদের জন্য ভালো মানের খাবার নিশ্চিত করতে এবং অনিয়ম দূর করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই নিয়ম চালুর কারণে বাংলাদেশ থেকে ওমরাহ করতে যাওয়ার খরচ কিছুটা বাড়তে পারে, তাই ট্রাভেল এজেন্সিগুলো এখন নতুন প্যাকেজ তৈরি নিয়ে কাজ করছে।

সূত্র: দ্য নিউজ পাকিস্তান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status