ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩
হঠাৎ বিশাল দল নিয়ে আল-আকসা প্রাঙ্গণে নেতানিয়াহু, ঘটনা কী?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 20 September, 2026, 5:29 PM

হঠাৎ বিশাল দল নিয়ে আল-আকসা প্রাঙ্গণে নেতানিয়াহু, ঘটনা কী?

হঠাৎ বিশাল দল নিয়ে আল-আকসা প্রাঙ্গণে নেতানিয়াহু, ঘটনা কী?

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কয়েকজন মন্ত্রী ও হাজার হাজার ইসরায়েলিকে সঙ্গে নিয়ে তিনি দখলকৃত পূর্ব জেরুজালেমের পশ্চিম দেয়াল প্রাঙ্গণে প্রার্থনায় অংশ নেন। খবর আনাদোলু এজেন্সির।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে নেতানিয়াহু সেখানে যান বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের জেরুজালেম গভর্নরেট।

গভর্নরেটের এক বিবৃতিতে বলা হয়, পুরোনো শহরের ওয়াদি স্ট্রিট হয়ে বিপুলসংখ্যক ইসরায়েলি নিয়ে নেতানিয়াহু পশ্চিম দেয়াল প্রাঙ্গণে ঢুকেন। এ সময় মূল মসজিদে প্রবেশ না করলেও আল-আকসার প্রবেশপথ ‘বাব আল-রহমা’ সংলগ্ন এলাকায় ইসরায়েলিরা অবস্থান নেয়। একই সময়ে সাধারণ ফিলিস্তিনিরাও আল-আকসায় নামাজ আদায় ও বাজারের কাজে উপস্থিত ছিলেন।

সামনে ২১ সেপ্টেম্বর ইয়ম কিপ্পুর এবং পরবর্তীতে সুক্কোটসহ একাধিক ইহুদি উৎসব ঘিরে দখলদারদের যেকোনো পরিকল্পনা ব্যর্থ করতে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে অবস্থান নেওয়ার জোরালো আহ্বান জানানো হয়েছে। ইসলামিক ওয়াকফ প্রশাসন বলেছে, বিতর্কিত এই পশ্চিম দেয়াল মূলত মুসলিমদের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণেরই অবিচ্ছেদ্য অংশ।

এদিকে, রোববার (২০ সেপ্টেম্বর) সকালেও ইসরায়েলি পুলিশের নিরাপত্তায় নতুন করে অন্তত ১০০ জন ইসরায়েলি একতরফাভাবে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে ধর্মীয় আচার পালন করেছে। ২০০৩ সাল থেকে ইসরায়েলি পুলিশি পাহারায় ফিলিস্তিনিদের বাধা এড়িয়ে এভাবে প্রাঙ্গণে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে পুরো জেরুজালেম অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status