ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
গাজীপুরের হোসেন মার্কেটের পর ভোগরাও প্রাণহানি, খোলা ড্রেনের ফাঁদে নাজমার প্রাণপাত
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Monday, 22 June, 2026, 11:51 AM

গাজীপুরের হোসেন মার্কেটের পর ভোগরাও প্রাণহানি, খোলা ড্রেনের ফাঁদে নাজমার প্রাণপাত

গাজীপুরের হোসেন মার্কেটের পর ভোগরাও প্রাণহানি, খোলা ড্রেনের ফাঁদে নাজমার প্রাণপাত

গাজীপুরে আবারও খোলা ম্যানহোল কেড়ে নিল এক নারীর প্রাণ। এক বছর আগে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে এক নারীর মৃত্যুর ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও আদালতের নির্দেশনা থাকলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এবার মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে থাকা খোলা ম্যানহোলে পড়ে মারা গেছেন মোছা. নাজমা খাতুন (২৪) নামে এক নারী।

রবিবার (২১জুন) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ভোগড়া বাইপাস মোড়ের দক্ষিণ পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমা খাতুন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার লাংগলঝাড় এলাকার আব্দুল বারীর মেয়ে। জীবিকার প্রয়োজনে তিনি গাজীপুরে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

গাজীপুরের হোসেন মার্কেটের পর ভোগরাও প্রাণহানি, খোলা ড্রেনের ফাঁদে নাজমার প্রাণপাত

গাজীপুরের হোসেন মার্কেটের পর ভোগরাও প্রাণহানি, খোলা ড্রেনের ফাঁদে নাজমার প্রাণপাত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ভারী বর্ষণে ভোগড়া বাইপাস এলাকার সড়ক ও ফুটপাত পানিতে তলিয়ে যায়। এ সময় নাজমা ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় পানির নিচে ঢেকে থাকা ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান। মুহূর্তের মধ্যে তিনি নিখোঁজ হয়ে গেলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে তারা নাজমার মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

বাসন থানার উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান, খোলা ড্রেনে পড়ে যাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন। নিহত নারী গাজীপুরে কোথায় বসবাস করতেন এবং কী পেশায় নিয়োজিত ছিলেন, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৭ জুলাই টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে থাকা একটি ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ হন ফারিয়া তাছনিম জ্যোতি (৩২)। প্রায় ৩৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল টঙ্গীর শালিকচূড়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করে।

সেই ঘটনার পর খোলা ড্রেন ও ম্যানহোলের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টে রিট দায়ের করা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। তবে এক বছর পেরিয়ে গেলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় একই ধরনের ঘটনায় আবারও প্রাণহানির ঘটনা ঘটল।

স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় খোলা ড্রেন ও ম্যানহোল সাধারণ মানুষের জন্য মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। তারা দ্রুত এসব ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status