ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
কুড়িগ্রামে সাংবাদিক জুবাইরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Thursday, 6 August, 2026, 8:53 PM

কুড়িগ্রামে সাংবাদিক জুবাইরের ওপর হামলার প্রতিবাদে  মানববন্ধন

কুড়িগ্রামে সাংবাদিক জুবাইরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

‘স্টার নিউজ’-এর কুড়িগ্রাম প্রতিনিধি মুহাম্মদ জুবাইরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাংবাদিক, সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণ একাত্মতা প্রকাশ করেন। এসময় বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর এমন হামলা মুক্ত সাংবাদিকতার মুখে চরম আঘাত। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। সাংবাদিক জুবাইরের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

উল্লেখ্য গতকাল ৫ আগস্ট  বুধবার দুপুরে জেলার উলিপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল থেকে স্টার টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবাইর ওপর হামলা করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় কুড়িগ্রামের সর্বত্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

সাংবাদিকক জুবাইরকে মাথায় প্রচন্ড আঘাত করায় তিনি এখন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতাল সূত্র জানিয়েছে তিনি এখনো শংকা মুক্ত নন। তবে সিটি স্ক্যানের রিপোর্ট পাওয়া গেলে তার বর্তমান অবস্থা জানা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status