ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
সন্তানকে হত্যার পরে কারাগারে মায়ের আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 4:20 PM

সন্তানকে হত্যার পরে কারাগারে মায়ের আত্মহত্যা

সন্তানকে হত্যার পরে কারাগারে মায়ের আত্মহত্যা

মাগুরা জেলা কারাগারে সুফিয়া বেগম সাথি (৪০) নামে এক আসামি আজ বুধবার দুপুরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। নিজের ৩ বছরের শিশুকন্যাকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গত ৩ মাস ধরে হাজতবাস করছিলেন তিনি।

মাগুরা জেল সুপার তায়েফ উদ্দিন জানান, নিজ কন্যা হত্যার দায়ে দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তার হয়ে সে গত ৮ মার্চ মাগুরা জেলা কারাগারে আসে। সে মানসিক অসুখে ভুগছিল। গত ১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত সে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তাকে আবারো মাগুরা জেলা কারাগারের নারী ওয়ার্ডে এনে চিকিৎসা দেয়া হচ্ছিল। আজ দুপুর দেড়টার দিকে গোসল করার কথা বলে নারী ওয়ার্ড সংলগ্ন একটি ছোট কয়েদখানায় গিয়ে লোহার দরজার ওপরের দিকের গ্রিলে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যায়।

প্রসঙ্গত, পারিবারিক ও দাম্পত্য কলহসহ নানা কারণে মানসিকভাবে বিপর্যস্ত সুফিয়া গত ৮ মার্চ মাগুরা শহরের হাজী আব্দুল সড়কের একটি বাসায় তাঁর ৩ বছরের নিজ শিশুকন্যা মাহিকে শ্বাসরোধ করে হত্যা করে। এ সময় রান্না ঘরে গ্যাস সিলিন্ডারে আগুণ লাগিয়ে তিনি নিজেই আত্মহত্যার চেষ্টা করে। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে। পাশাপাশি গ্রেপ্তার হয় সুফিয়া। একই রাতে নিহত মাহির চাচা তমিজউদ্দিন বাদি হয়ে মাগুরা সদর থানায় সুফিয়ার নামে একটি হত্যা মামলা দায়ের করে। আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status