ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্ত্রীকে হত্যা করে বন্যার পানিতে ভাসিয়ে দিল স্বামী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 July, 2020, 6:49 PM

স্ত্রীকে হত্যা করে বন্যার পানিতে ভাসিয়ে দিল স্বামী

স্ত্রীকে হত্যা করে বন্যার পানিতে ভাসিয়ে দিল স্বামী

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দুর্গম চরাঞ্চলে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করে বন্যার পানিতে ভাসিয়ে দিয়েছে স্বামী।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হরিপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চল পাড়া সাধুয়া গ্রামে এ ঘটনার পর স্বামী পালিয়ে গেছে। পুলিশ বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, ওই গ্রামের শুকুর আলীর বিধবা কন্যা নাছিমা আকতার ছবিরনের সঙ্গে ঢাকায় গার্মেন্টসে চাকরির সুবাদে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিপুর গ্রামের ফুল মিয়ার ছেলে মধু মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের ডিসেম্বর তাদের বিয়ে হয়। বিয়ের পর তারা ঢাকায় অবস্থান করে।

করোনা পরিস্থিতিতে এক মাস ধরে তারা চরাঞ্চলে ছবিরনের বাড়িতে অবস্থান করছিল। বন্যার কারণে গত কয়েকদিন ধরে বাড়ির পাশে উঁচু ভিটার মধ্যে টং পেতে দিনাতিপাত করছে তারা। মঙ্গলবার ছবিরনের কোনো সাড়াশব্দ না পেয়ে তার ভাই জাহাঙ্গীর সন্ধ্যায় উঁচু ভিটায় গিয়ে দেখতে পায় তার বোনের লাশ হাত-পা বাঁধা অবস্থায় বানের পানিতে ভাসছে এবং দুলাভাই বাড়িতে নেই। এ নিয়ে জাহাঙ্গীর বাদী হয়ে থানায় মামলা করেছে।

সুন্দরগঞ্জ থানার ওসি আবদুল্লাহিল জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের পরিকল্পিতভাবে স্ত্রীকে হত্যা করে বন্যা পানিতে ভাসিয়ে দিয়ে স্বামী পালিয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status