ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
করোনাভাইরাস: আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে থাইল্যান্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 30 June, 2020, 9:41 AM

করোনাভাইরাস: আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে থাইল্যান্ড

করোনাভাইরাস: আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে থাইল্যান্ড

করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে এরই মধ্যে স্বাভাবিক হতে শুরু করেছে বেশ কিছু দেশ। করোনার সংক্রমণ রুখতে এপ্রিলে আন্তর্জাতিক ফ্লাইট নিষিদ্ধ করে থাইল্যান্ড। দুই মাসের মাথায় সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

বুধবার (১ জুলাই) থেকে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালু করবে পর্যটন নির্ভর দেশটি। থাইল্যান্ডের বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা এমনই সিদ্ধান্ত নিয়েছে।
যেসব বিদেশিদের ওয়ার্ক পারমিট আছে, যাদের থাইল্যান্ডে বাস্থান রয়েছে কিংবা যাদের পরিবার থাইল্যান্ডে বসবাস করে তাদের সেখানে প্রবেশের সুযোগ দেয়া হবে। যেসব বিদেশি কসমিক সার্জারি ও উর্বরতা সমস্যার চিকিৎসা নিতে যেতে চান তাদেরও থাইল্যান্ডে প্রবেশের সুযোগ দেওয়া হবে।

এর পাশাপাশি বুধবার থেকে দেশটি বার ও পাব খুলে দিবে। তবে সেগুলোর মধ্যরাতের মধ্যে বন্ধ করতে হবে। বার ও পাবগুলোকে নিরাপদ দূরত্ব (৬.৬ ফুট) বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।

আন্তর্জাতিক ফ্লাইট, বার ও পাব খুলে দেওয়া হলেও জরুরি অবস্থা বহাল থাকলে ৩১ জুলাই পর্যন্ত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status