ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
করোনার উৎস তদন্তে আবারও চীনে যাচ্ছে, ''বিশ্ব স্বাস্থ্য সংস্থার'' বিশেষ দল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 30 June, 2020, 9:31 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 30 June, 2020, 9:38 AM

করোনার উৎস তদন্তে আবারও চীনে যাচ্ছে, ''বিশ্ব স্বাস্থ্য সংস্থার'' বিশেষ দল

করোনার উৎস তদন্তে আবারও চীনে যাচ্ছে, ''বিশ্ব স্বাস্থ্য সংস্থার'' বিশেষ দল

করোনার উৎস কী? উত্তর খুঁজতে চীনে আরও একবার বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কারণ সংস্থাটি মনে করছে এই ভাইরাসের উৎস না জানা গেলে ভাইরাসকে নিধন সম্ভব না।

উল্লেখ্য, এই করোনার উৎস সন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দলকে আমন্ত্রণ জানাতে মে মাস থেকেই চীনকে চাপ দিচ্ছে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা। এরপর জুলাইয়ে হয়তো চীনে যাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দল।

প্রধান টেড্রোস অ্যাধনম একটি ভার্চুয়াল সভায় জানিয়েছেন, ভাইরাসটির উৎস জানা খুব গুরুত্বপূর্ণ। তার বক্তব্য, ভাইরাসটি কীভাবে উৎপত্তি হয়েছিল তা যদি আমরা জানতে পারি তবে ভাইরাসের সঙ্গে আরও ভালভাবে লড়াই করা যাবে।

তিনি জানিয়েছেন, আমরা এর জন্য আগামী সপ্তাহে একটি দল চীনে পাঠাব এবং আমরা আশা করি, ভাইরাসটি কীভাবে শুরু হয়েছিল তা বুঝতে সক্ষম হব।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বিশেষ দল কী হবে? বা কোন কোন প্রতিনিধিরা এই দলে রয়েছেন, অথবা এই দলের উদ্দেশ্য কী হতে চলেছে, সে সম্পর্কিত আর কোনও বিস্তারিত তথ্য জানা যায়নি।

বিশেষজ্ঞরা মনে করেন, অন্য প্রাণী থেকেই মানুষের দেহে এই ভাইরাস প্রবেশ করেছিল। যদিও এর পাকাপোক্ত কোনও প্রমাণ নেই।

অন্যদিকে মারণ ভাইরাসের দাপটে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫ লাখ মানুষের। মাত্র ৬ মাসের মধ্যে সারাপৃথিবীতে এত সংখ্যক মানুষের মৃত্যু আর কোনও রোগে হয়নি। এএফপি জানায়, মোট মৃতের তিন ভাগের দুই ভাগ মৃত্যুই ঘটেছে আমেরিকা ও ইউরোপে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status