|
যেভাবে ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা
নতুন সময় ডেস্ক
|
![]() যেভাবে ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা গত ১২ থেকে ১৫ জুন পর্যন্ত অনলাইনে সারা দেশে পরিচালিত এই জরিপে ১ হাজার ৫৩৭ জন প্রাপ্তবয়স্ক মার্কিনি অংশ নেন। রয়টার্সের পরিচালিত এ জরিপ অনুযায়ী, অংশগ্রহণকারীদের ৮০ শতাংশ এবারের স্বাধীনতা দিবস উদযাপনের পরিকল্পনা করেছেন। এর মধ্যে ডেমোক্র্যাট সমর্থকদের ৭৬ শতাংশ, স্বতন্ত্র ভোটারদের ৭৪ শতাংশ এবং রিপাবলিকান সমর্থকদের ৯১ শতাংশ উদযাপনে অংশ নেবেন। তবে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক বিভাজনের চিত্রও উঠে এসেছে জরিপে। এতে ৩৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, আগামী ২৫০ বছর পর যুক্তরাষ্ট্র একক রাষ্ট্র হিসেবে টিকে থাকবে এমন সম্ভাবনা কম। অন্যদিকে, প্রতি পাঁচজনের একজন এ বছর দেশটির স্বাধীনতা দিবস উদযাপন করবেন না। জরিপে অংশ নেওয়া ৫৭ শতাংশ জানান, তাদের কাছে ৪ জুলাই মূলত কাজ থেকে বিশ্রাম নেওয়া, পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো কিংবা সাধারণ একটি দিনের মতোই। জরিপে আরও দেখা গেছে, ৪৮ শতাংশ মার্কিনি পরিবার বা বন্ধুদের সঙ্গে বারবিকিউ বা রান্নার আয়োজন করবেন। এছাড়া ১৬ শতাংশ যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার রঙ লাল, সাদা ও নীলের আদলে খাবার, পানীয় বা মিষ্টান্ন তৈরি করার পরিকল্পনা করেছেন। এদিকে, ৩৪ শতাংশ আতশবাজির প্রদর্শনী দেখতে যাবেন এবং ১৮ শতাংশ নিজেরাই আতশবাজি ফোটাবেন। জরিপে অংশ নেওয়া ৪১ শতাংশ জানিয়েছেন, তারা নিজেদের বাড়ির বাইরে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা আদলে সাজসজ্জা করবেন। রিপাবলিকানদের মধ্যে এ হার ৬৪ শতাংশ, যা স্বতন্ত্র ও ডেমোক্র্যাট সমর্থকদের তুলনায় বেশি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
