বরিশালে এক কেজি গাঁজাসহ মো. তারিকুল ইসলাম ওরফে রাসেল হাওলাদার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে নগরীর ২৫ নম্বর ওয়ার্ড পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। শনিবার ডিবি অফিস এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
আটক রাসেল নগরের রুপাতলী এলাকার আবুল কাশেম হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৮ টার দিকে নগরীর পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ রাসেলকে আটক করা হয়। এ সময় তার ঘর তল্লাশী করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাসেলকে আদালতে সোর্পদ করেছে।