ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাগমারার এমপির ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক, আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 7 June, 2026, 7:49 PM

বাগমারার এমপির ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক, আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান

বাগমারার এমপির ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক, আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদারের ব্যক্তিগত ফেসবুক আইডি (MD Abdul Bari) হ্যাক হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় তাঁর পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

রোববার ৭ জুন, বিষয়টি নিশ্চিত করেছেন এমপি ডাঃ আব্দুল বারীর মিডিয়া কর্মকর্তা আসাদুল ইসলাম ফিরোজ। তিনি জানান, হ্যাকাররা ইতোমধ্যে ওই আইডি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে বার্তা পাঠানো শুরু করেছে। তাই আইডি থেকে প্রাপ্ত কোনো বার্তা বা অনুরোধের ভিত্তিতে কেউ যেন কোনো ধরনের আর্থিক লেনদেন না করেন।

তিনি আরও বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। হ্যাক হওয়া আইডি পুনরুদ্ধার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে আইডিটি হ্যাক হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এমপি ডাঃ আব্দুল বারীর পক্ষ থেকে সবাইকে বিভ্রান্ত না হওয়ার পাশাপাশি হ্যাক হওয়া আইডি থেকে আসা কোনো বার্তার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার অপরাধের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই যেকোনো সন্দেহজনক বার্তা বা অর্থ লেনদেনের অনুরোধ পেলে তা যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এমপি ডাঃ আব্দুল বারীর পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হয়েছে, বিষয়টি বেশি বেশি শেয়ার করে অন্যদেরও সতর্ক করুন, যাতে কেউ প্রতারণার শিকার না হন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status