ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
২২০ টাকার স্যাভলন ৬৮০ টাকা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 20 June, 2020, 6:23 PM

২২০ টাকার স্যাভলন ৬৮০ টাকা

২২০ টাকার স্যাভলন ৬৮০ টাকা

চট্টগ্রামের বোয়ালখালীতে ওষুধের মূল্যবৃদ্ধির অভিযোগে বিভিন্ন ফর্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। আজ শনিবার দুপুরে বোয়ালখালীর সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি ডেটল, স্যাভলন মজুদ করে রেখে ২২০ টাকার স্যাভলন ৬৮০-৭০০ টাকা বিক্রি করার দায়ে ওষুধ ব্যবসায়ী মো. জাহাঙ্গিও আলম ও মো. নাছির উদ্দিনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।

সেই সঙ্গে ওষুধ বিক্রিতে ডাক্তারের ব্যবস্থাপত্র, ক্রয়-বিক্রয়ের রশিদসহ যাবতীয় কাগজপত্র সংরক্ষণ করতে বিভিন্ন ফার্মেসিকে দুই দিনের সময় বেঁধে দেন তিনি। কৃত্রিম সংকট সৃষ্টি ও উচ্চমূল্যে ওষুধ বিক্রয়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন এসিল্যান্ড।

বোয়ালখালীর সহকারী কমিশনার (ভূমি) মোজাম্মেল হক চৌধুরী বলেন, ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তা অধিকার আইনে দুই ফার্মেসি মালিককে ২০ টাকা জরিমানা করা হয় এবং বাকি ব্যবসায়ীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status