ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনা পরিস্থিতিতে ত্রাণ পেয়েছেন ৬ কোটি ৮৫ লাখ মানুষ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 5:35 PM

করোনা পরিস্থিতিতে ত্রাণ পেয়েছেন ৬ কোটি ৮৫ লাখ মানুষ

করোনা পরিস্থিতিতে ত্রাণ পেয়েছেন ৬ কোটি ৮৫ লাখ মানুষ

করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারাদেশে দেড় কোটির বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।

শনিবার (২০ জুন) সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৯ জুন পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে দুই লাখ ৫৬ হাজার ৯৬৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে এক লাখ ৭৭ হাজার ৯৩৪ মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা এক কোটি ৫৬ লাখ ৪৫ হাজার ৯৬৭টি এবং উপকারভোগী লোক সংখ্যা ৬ কোটি ৮৫ লাখ ৫১ হাজার ১৪৪ জন ।

শিশুখাদ্যসহ অন্যান্য সামগ্রী ক্রয়ের জন্য নগদ বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ১২৩ কোটি  টাকা। এরমধ্যে সাধারণ ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৯৫ কোটি ৮৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং বিতরণ করা হয়েছে ৮৪ কোটি ২১ লাখ ৪২ হাজার ৪০৬ টাকা।

শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৭ কোটি ১৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২৩ কোটি ২২ লাখ ৩২ হাজার ৮২৬ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা সাত লাখ ৪৪ হাজার ৫৯০টি এবং উপকারভোগী লোকসংখ্যা ১৫ লাখ ৬৯ হাজার ৭৪১ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status