ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
চিকিৎসা সামগ্রী ক্রয়ে অনিয়মের দায়ে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী গ্রেফতার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 5:31 PM

চিকিৎসা সামগ্রী ক্রয়ে অনিয়মের দায়ে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী গ্রেফতার

চিকিৎসা সামগ্রী ক্রয়ে অনিয়মের দায়ে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী গ্রেফতার

করোনা মহামারীর মধ্যেই চিকিৎসা সামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়া মোয়োকে গ্রেফতার করা হয়েছে। ওষুধ, সুরক্ষা উপকরণসহ ৬ কোটি ডলার মূল্যের চিকিৎসা সামগ্রী ক্রয়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে দেশটির পুলিশ। খবর রয়টার্স’র।

গতকাল শুক্রবার তাকে গ্রেফতার করা হলেও আজ শনিবার তাকে দেশটির রাজধানী হারারের একটি আদালতে হাজির করা হয়। কয়েকদিন আগে ডেলিস এনগুওয়ায়া নামের এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়। ঐ ব্যক্তির প্রতিষ্ঠানকে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের কাজ পাইয়ে দিতে মোয়ো দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।

এর মধ্যে দেশটির প্রেসিডেন্ট এমারসন এমনানগাওয়া পরে চিকিৎসা সামগ্রী ক্রয়ের সেই চুক্তিটি বাতিল করেছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমে দাবি খবর প্রকাশ হয়। উল্লেখ্য, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত জিম্বাবুয়েতে ৪ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ৫০০ জন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status