ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ভারতে একদিনে সর্বোচ্চ সাড়ে ১৪ হাজার শনাক্ত, মৃত্যু ৩৭৫ জনের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 2:24 PM

ভারতে একদিনে সর্বোচ্চ সাড়ে ১৪ হাজার শনাক্ত, মৃত্যু ৩৭৫ জনের

ভারতে একদিনে সর্বোচ্চ সাড়ে ১৪ হাজার শনাক্ত, মৃত্যু ৩৭৫ জনের

ভারতে করোনাভাইরাস সংক্রমণ ভয়াবহ গতিতে বাড়ছে, বাড়ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতি এ ভাইরাসে ১৪ হাজার ৫১৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। ভারতে এক দিনে এত মানুষ এর আগে শনাক্ত হয়নি। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৭৫ জনের। এছাড়া পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে।

শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ৩ লাখ ৯৬ হাজার ১৮২ জন। মোট মৃত্য হয়েছে মোট মৃত্যু হল ১২ হাজার ৯৪৮ জনের।


দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশেটির বিভিন্ন রাজ্যের মধ্যে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাট- এই চারটি রাজ্যে আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষের বেশি।

ধারাবাহিক ভাবে বেড়ে রাজধানী দিল্লির মোট মৃত্যুর সংখ্যা দু’হাজার ছাড়াল। করোনার প্রভাবে সেখানে মোট দু’হাজার ৩৫ জনের মৃত্যু হল। তৃতীয় স্থানে থাকা গুজরাটে মারা গিয়েছেন এক হাজার ৬১৮ জন। এর পর তালিকায় রয়েছে তামিলনাড়ু (৬৬৬), পশ্চিমবঙ্গ (৫২৯), মধ্যপ্রদেশ (৪৯৫), উত্তরপ্রদেশ (৪৮৮), রাজস্থান (৩৩৩), তেলঙ্গানা (১৯৮) ও হরিয়ানা (১৪৪) ও কর্নাটক (১২৪)।

আক্রান্তের শীর্ষে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৮২৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন সেখানে। সে রাজ্যে মোট আক্রান্ত হলেন এক লক্ষ ২৪ হাজার ৩৩১ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৪৪৯ জন। তৃতীয় স্থানে থাকা দিল্লিতে মোট আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ১১৬ জন। ২৬ হাজার ১৪১ জন আক্রান্ত নিয়ে চতুর্থ স্থানে রয়েছে গুজরাট।

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়াল। রাজ্যে নিয়মিত করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৩৫৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১ জনের। এ নিয়ে রাজ্যে মোট মৃত্যু হল ৫২৯ জনের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status