ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
সেভিয়ার বিপক্ষের ম্যাচে যে রেকর্ড হয়নি মেসির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 2:18 PM

সেভিয়ার বিপক্ষের ম্যাচে যে রেকর্ড হয়নি মেসির

সেভিয়ার বিপক্ষের ম্যাচে যে রেকর্ড হয়নি মেসির

টানা তিনমাস করোনা বিরতির পর অনেক ফুটবলার গতি হারিয়ে সেরা ছন্দেই রয়েছেন মেসি। লা লিগায় শেষ দুই ম্যাচে এমনটাই দেখা গেল।

মাঠে ফিরেই ছন্দের জাদু দেখিয়ে মায়ার্কোর বিপক্ষে গোল করেছেন বার্সা অধিনায়ক। এদিন দারুণ দুটি রেকর্ডও গড়ে ফেলেন মেসি।

লা লিগার সর্বোচ্চ গোলদাতা এবং প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১২ মৌসুমে ২০ বার বেশি গোল করা একমাত্র খেলোয়াড়ও হয়েছেন মেসি। এ কৃতিত্ব লা লিগায় আর কোনো ফুটবলারের নেই।

এতেই থামেননি আর্জেন্টাইন তারকা। লেগানেসের বিপক্ষে পরবর্তী ম্যাচে এক গোল করে ক্যারিয়ারের অন্যতম মাইলফলকের দোরগোড়ায় পৌঁছে যান বার্সা অধিনায়ক।

সেটি সহ ক্যরিয়ারে তার গোলের সংখ্যা হয় ৬৯৯টি। এবার মেসির ভাগ্যে নতুন রেকর্ডের হাতছানি। আর মাত্র একটি গোল করতে পারলেই ক্যারিয়ারে ৭০০তম গোলের চূড়ায় উঠে যাবেন বর্তমান বিশ্বের সেরা ফুটবলার।

শুক্রবার রাতে সেভিয়ার বিপক্ষেই সে রেকর্ড স্পর্শ করবেন বলে আশা ছিল সমর্থকদের। কিন্তু তা আর হলো না। এদিন অনেকটাই নিষ্প্রভ ছিলেন মেসি। পুরো ম্যাচে খুব একটা ছন্দের জাদু দেখাতে পারেননি তিনি।

যে কারণে পরের ম্যাচের অপেক্ষায় প্রহর গুণতে হবে মেসির সমর্থকদের।

ক্যারিয়ারে বার্সেলোনার জার্সি গায়ে ৭২০টি ম্যাচ খেলে ৬২৯টি গোল করেছেন মেসি। আর দেশের জার্সিতে ১৩৮টি ম্যাচ খেলে গোল করেছেন ৭০টি।

তথ্যসূত্র: স্পোর্ট বাইবেল, ইউপিআই
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status