প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রন্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ডা. ইকবাল কবীর। তিনি নিজ বাসায়ই চিকিৎসা নিচ্ছেন। শারীরিকভাবে অনেকটাই সুস্থ আছেন। তার ছোট ভাই নজরুল কবীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল শুক্রবার (১৯ জুন) নজরুল কবীর জানান, ইকবাল কবীর করোনাতে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন আছেন। তার শারীরিকভাবে তেমন কোনও সমস্যা নেই। তিনি অনেকটাই সুস্থ ও ভালো আছেন।