ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
মহেশ ভাটের কথা শুনে সুশান্তের সঙ্গে বিচ্ছেদ করেছিলেন রিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 2:07 PM

মহেশ ভাটের কথা শুনে সুশান্তের সঙ্গে বিচ্ছেদ করেছিলেন রিয়া

মহেশ ভাটের কথা শুনে সুশান্তের সঙ্গে বিচ্ছেদ করেছিলেন রিয়া

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যর সঙ্গে বারবার উঠে আসছে তার বান্ধবী রিয়া চক্রবর্তীর নাম। রিয়ার সঙ্গেই নাকি সম্পর্কে ছিলেন সুশান্ত সিং রাজপুত। তাদের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল নভেম্বরে। বাড়িতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল।
 
সুশান্তের মৃত্যুর তদন্ত শুরু করেই সবার আগে রিয়া চক্রবর্তীকে জেরা করেছে মুম্বাই পুলিশ। টানা ১১ ঘণ্টার জিজ্ঞাসাবাদের মুখে অনেক কথাই খোলসা করেছেন রিয়া। শোনা যাচ্ছে, তিনি স্বীকার করেছেন তার সঙ্গে সুশান্তের সম্পর্কের অবনতি হয়েছিল । তিনি জানিয়েছেন, সুশান্তের থেকে নিজেকে সরিয়ে নিচ্ছিলেন ।

লকডাউনের শুরুতে একই সঙ্গে ছিলেন সুশান্ত-রিয়া । এরপর কোনও কারণে মনোমালিন্য হওয়ায় নিজের এক বান্ধবীর বাড়ি চলে যান অভিনেত্রী। তারপর থেকে সুশান্তের ফোন ধরাও প্রায় বন্ধ করে দেন। মৃত্যুর আগের রাতেও রিয়াকে ফোন করেছিলেন সুশান্ত। ফোন ধরেননি রিয়া। শুধু তাই নয়, মহেশ ভাটের পরামর্শ মেনে সুশান্তের সঙ্গে সম্পর্ক ছেদ করতে চেয়েছিলেন রিয়া, এমনটাও শোনা গেছে ।

সুশান্তের বান্দ্রার ওই বাড়িটি নাকি ভৌতিক ছিল। বলিউড লাইফের রিপোর্ট অনুযায়ী, রিয়া পুলিশকে জানিয়েছেন, সুশান্তের সঙ্গে ওই বাড়িতে থাকাকালীন বাড়িটার কিছু কিছু ঘটনা অস্বাভাবিক লেগেছিল তাদের। এমনকি এই বাড়ি পরিবর্তন করার কথাও বলেছিলেন সুশান্ত ।

অঙ্কিতা লোখান্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর বান্দ্রার কেপ্রি অ্যাপার্টমেন্টের এই বিলাসবহুল বাড়িটায় ওঠেন সুশান্ত । তিন বেডরুমের এই বাড়িটাকে নিজের মনের মতো করে সাজিয়েছিলেন তিনি। সমুদ্রের ধারে বাড়ি নিয়েছিলেন, যাতে পরিষ্কার রাতের আকাশ দেখা যায়। প্রতি মাসে সাড়ে ৪ লাখ রুপি বাড়ি ভাড়া দিতেন সুশান্ত। কিন্তু সেই বাড়িই নাকি ছিল ভৌতিক!

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status