ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
মোংলায় মানববন্ধনে ইপিজেড শ্রমিকের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণ দাবি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 20 June, 2026, 10:51 AM

মোংলায় মানববন্ধনে ইপিজেড শ্রমিকের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণ দাবি

মোংলায় মানববন্ধনে ইপিজেড শ্রমিকের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণ দাবি

মোংলা ইপিজেডের গুয়াংজু হুয়া ফাং সায়েন্স এন্ড টেকনোলজি বিডি কোম্পানির শ্রমিক মোঃ গোলাম রসুলকে উন্নত চিকিৎসা দিতে হবে। কর্মরত অবস্থায়  কারখানার মেশিনে গোলাম রসুলের হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কাজেই গোলাম রসুলকে উন্নত চিকিৎসা দেয়ার পাশাপাশি পঙ্গুত্ব বরণ করা গোলাম রসুলের পরিবারের দায়িত্ব ইপিজেড কোম্পানিকে নিতে হবে। ১৯ জুন শুক্রবার সকালে মোংলার উত্তর চাঁদপাই বাজারের মোড়ে হাত বিচ্ছিন্ন হওয়া  ইপিজেড শ্রমিক মোঃ গোলাম রসুল এর উন্নত চিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধনে বক্তারা একথা বলেন। চাঁদপাই গ্রামবাসী ও মোঃ গোলাম রসুল এর স্বজনরা এ মানববন্ধনের আয়োজন করে।

শুক্রবার সকাল ৮টায় মানববন্ধনে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজ'র সভাপতি মোঃ নূর আলম শেখ। মানববন্ধনে বক্তৃতা করেন  বিএনপি নেতা শেখ রুস্তম আলী, আবু হানিফ শেখ, নাগরিক নেতা নাজমুল হক, আসাদুজ্জামান টিটো, ছাত্রনেতা শেখ সিফাতুল্লাহ শুভ, আরাফাত হোসেন দূর্জয়, পরিবেশকর্মী মেহেদী হাসান প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন কারখানার মেশিনে গোলাম'র হাত বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়নি।

সময়মতো উন্নত চিকিৎসা দেয়া হলে ক্ষতি কম হতো। বক্তারা কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সমালোচনা করে বলেন শ্রমিক স্বল্পতার কারণে কতিপয় শ্রমিককে অতিরিক্ত বাড়তি দায়িত্ব পালন ও কঠোর পরিশ্রম করতে হয়। যেকারনেই মোঃ গোলাম রসুল দূর্ঘটনার শিকার হয়েছে। বক্তারা চিকিৎসায় অবহেলার জন্য কারখানা কর্তৃপক্ষ'র তীব্র সমালোচনা ও নিন্দা জানান। মানববন্ধনে বক্তারা বলেন শরীর থেকে মোঃ গোলাম রসুলের হাত বিচ্ছিন্ন হওয়ায় পঙ্গুত্ব বরণ করে নিয়ে সারা জীবন বেঁচে থাকতে হবে। একই কারনে গোলাম রসুলকে কর্মহীন থাকতে হবে। তাই বক্তারা মোঃ গোলাম রসুলের উন্নত চিকিৎসার পাশাপাশি উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status