ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
‘এরা কি সবাই উভকামী ও সুযোগসন্ধানী’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 1:34 PM

‘এরা কি সবাই উভকামী ও সুযোগসন্ধানী’

‘এরা কি সবাই উভকামী ও সুযোগসন্ধানী’

ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতির অভিযোগ নতুন কিছু নয়। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর অনেক শিল্পী বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।

অন্যদিকে সিনেমায় কাজ পাওয়ার জন্য প্রযোজক-পরিচালকের সঙ্গে ‘বিশেষ সময়’ কাটাতে হয় বলেও টলিউডের কেউ কেউ বলছেন। এ নিয়ে টলিপাড়া বেশ সরগরম।

এরই মধ্যে বিষয়টি নিয়ে মুখ খুললেন টলিউডের আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ‘ছোট্ট প্রশ্ন’ শিরোনামে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

এতে স্বস্তিকা লিখেন—যখন কোনো অভিনেত্রী কোনো পরিচালকের সঙ্গে এক বা একের বেশি সিনেমা করে, তখন বলা হয় সে শুয়ে বা প্রেম করে কাজটা পেয়েছে। বেশ! তা আমি এক পরিচালকের আড়াইখানা সিনেমায় কাজ করেছি (২টি মুখ্য চরিত্র, ১টি অতিথি শিল্পী)। যেহেতু এই পরিচালকের সঙ্গে সৌমিক হালদার ১১টি, অনুপম রায় ৯টি, প্রসেনজিৎ চ্যাটার্জি ৭টি, যীশু সেনগুপ্ত ৭টি, অনির্বাণ ভট্টাচার্য ৬টি এবং পরমব্রত চট্টোপাধ্যায় ৬টি কাজ করেছেন, তারা নিশ্চয় আরো বেশি করে শুয়ে আর প্রেম করে কাজগুলো পেয়েছেন? তাহলে এরা সবাই উভকামী ও সুযোগসন্ধানী?

তিনি আরো লিখেন—যুক্তি তো সবার ক্ষেত্রে এক হওয়া উচিত, তাই না? নাকি নিজের খামতি ঢাকতে স্লাটশেমিং শুধু আমাদের মতো ‘কুযোগ্য’ অভিনেত্রীদের করা হবে, যারা একেবারেই অভিনয়টা পারে না?

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status