ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
কাল বছরের দীর্ঘতম দিন, দেখা মিলবে মহাজাগতিক দৃশ্যের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 1:33 PM

কাল বছরের দীর্ঘতম দিন, দেখা মিলবে মহাজাগতিক দৃশ্যের

কাল বছরের দীর্ঘতম দিন, দেখা মিলবে মহাজাগতিক দৃশ্যের

উত্তর গোলার্ধের সবেচয়ে বড় দিন রোববার (২১ জুন)। এই দিনকে বছরের দীর্ঘতম বা কর্কটক্রান্তি দিবসও বলা হয়ে থাকে। এদিন এক মহাজাগতিক দৃশ্যেরও দেখা মিলবে দেশের আকাশে।

এদিন সূর্য একটি নির্দিষ্ট সময়ে কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে অবস্থান করে। কর্কটক্রান্তি রেখা বা অক্ষাংশ বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। সূর্য উত্তরায়নের শেষ সীমাও এই দিনে সংঘটিত হয়।

চলতি বছরের দীর্ঘতমে আংশিক সূর্যগ্রহণ হবে। আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে সারাদেশ থেকে এ আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। ঢাকার স্থানীয় সময় দুপুর ১১টা ২৩ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে। দুপুর ১টা ১২ মিনিটে সূর্যগ্রহণের সর্বোচ্চ পর্যায় ও দুপুর ২টা ৫২ মিনিটে গ্রহণ শেষ হবে।

দিন বড় হলে ভূ-পৃষ্ঠ অধিক সময় পর্যন্ত সৌরতাপ গ্রহণ করতে পারে এবং অধিক উত্তপ্ত হয়। কিন্তু দিনের তুলনায় রাত বড় হলে তার বিপরীত অবস্থা ঘটে। ২১ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর—এ ছয় মাস উত্তর গোলার্ধে অবস্থান করায় সেখানে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল বিরাজ করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status