ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
অনলাইনে ক্লাস করতে না পারায় শিক্ষার্থীর আত্মহত্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 12:27 PM

অনলাইনে ক্লাস করতে না পারায় শিক্ষার্থীর আত্মহত্যা

অনলাইনে ক্লাস করতে না পারায় শিক্ষার্থীর আত্মহত্যা

অনলাইনে ক্লাস করতে না পারায় শিবানী কুমারী (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় ভারতের বালির রাজচন্দ্রপুরে এ ঘটনা ঘটে। নিজ ঘর থেকেই সেই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মোবাইল খারাপ হওয়ায় অনলাইন ক্লাসে যোগ দিতে পারছিল না ওই ছাত্রী। পরীক্ষায় ফেল করার আশঙ্কায় মনমরা হয়ে থাকত সে।

পুলিশ জানায়, শিবানী বালিরই একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে দশম শ্রেণিতে পড়ত। লকডাউনে স্কুল বন্ধ থাকায় ক্লাস হচ্ছিল অনলাইনে। কিন্তু মোবাইল খারাপ হয়ে যাওয়ায় শিবানী সেই ক্লাসে যোগ দিতে পারছিল না। অন্য দিকে তার বাবা, মা ও ভাই বিহারের সমস্তিপুরে দেশের বাড়িতে গিয়ে লকডাউনের কারণে আটকে পড়েছিলেন। রাজচন্দ্রপুরের প্রফুল্লনগরে ভাই শুভমের সঙ্গে ভাড়া বাড়িতে থাকত শিবানী।

বৃহস্পতিবার বিকেলে শুভম কাজে বেরিয়েছিলেন। সন্ধ্যা ৬টা নাগাদ ফিরে তিনি দেখেন, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। বারবার ডেকেও বোনের সাড়া পাননি শুভম। এর পরেই তিনি বাড়িওয়ালাকে ডাকেন। সকলে মিলে দরজা ভাঙতেই দেখা যায়, গলায় ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে শিবানী।

শিবানীর বাবা বলেন, ‘মেয়েকে রোজ বলতাম, মন দিয়ে পড়াশোনা কর। বলেছিল, মোবাইল খারাপ হয়ে যাওয়ায় সমস্যা হচ্ছে। লকডাউনে দেশের বাড়িতে আটকে না-পড়লে মেয়েটাকে একটা মোবাইল কিনে দিতামই।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status