|
যশোরে আনসার ও ভিডিপির ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() যশোরে আনসার ও ভিডিপির ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। বিশেষ অতিথি ছিলেন যশোর আনসার ব্যাটালিয়ন (২৯ বিএন)-এর পরিচালক মো. তরফদার আলমগীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, যশোর মো. সেফাউল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুস সামাদ বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি দেশের বৃহত্তম স্বেচ্ছাসেবী বাহিনী হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ফ্যাশন ডিজাইন ও প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, বর্তমান যুগে দক্ষতার কোনো বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হতে হবে। দক্ষ নারী উদ্যোক্তা গড়ে ওঠার মাধ্যমে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে। প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী ৩০ জন নারী সদস্য নির্ধারিত সময়ব্যাপী ফ্যাশন ডিজাইন, পোশাক প্রস্তুতকরণ, পণ্যের নকশা উন্নয়ন, উদ্যোক্তা দক্ষতা এবং ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। প্রশিক্ষণার্থীরা জানান, এই প্রশিক্ষণ তাদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা রাখবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু: লেবাননই মূল আলোচ্যবিষয়, জানাল ইরান
ইলিয়াস আলীকে গুমের সাথে জিয়াউল আহসান জড়িত ছিলেন, ট্রাইব্যুনালে সেনাসদস্য ইমরুল কায়েসের জবানবন্দি
সংসদে মিনিটে খরচ পৌনে ৩ লাখ অথচ বিরোধীদল পর্দা, বালিশ, মেশিন, মাইক্রোওয়েভের আলোচনা করে
