ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬ ২০ শ্রাবণ ১৪৩৩
রাইখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আ'হ'ত বাঙ্গালহালিয়া বাজারের ব্যবসায়ী সুজন চৌধুরী
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
প্রকাশ: Tuesday, 4 August, 2026, 7:41 PM

রাইখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আ'হ'ত বাঙ্গালহালিয়া বাজারের ব্যবসায়ী সুজন চৌধুরী

রাইখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আ'হ'ত বাঙ্গালহালিয়া বাজারের ব্যবসায়ী সুজন চৌধুরী

রাঙামাটির রাজস্থলী উপজেলার  বাঙ্গালহালিয়া বাজারের ব্যবসায়ী,চন্দ্রঘোনা রাইখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুজন চৌধুরী নামে (৪৫) এক স্থানীয় ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।

​আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকাল আনুমানিক ১০ঘটিকায় সময় কামাল মেম্বারের চালের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত সুজন চৌধুরীকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় প্রথমে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল এবং পরবর্তীতে আহতের বড় ভাই ও বাঙ্গালহালিয়ার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী পুলক চৌধুরী-সুজন চৌধুরীকে প্রাথমিক চিকিৎসা শেষে,উন্নত চিকিৎসার জন্য প্রথমে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, সেখান থেকে আবার ও ভালো উন্নত চিকিৎসার জন্য এখন তাঁকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,সুজন চৌধুরীর মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সুজন চৌধুরীর পায়ে গুরুতর আঘাত লাগে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল চালক সুজন চৌধুরী গুরুতর আহত হয়েছেন এবং অটোরিকশা চালক সামান্য আহত হয়েছেন। দু'র্ঘট'নায় জড়িত মোটরসাইকেল ও অটোরিকশাটি পুলিশ জব্দ করে থানা হেফাজতে নিয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status