|
৪ দিনেও খোঁজ মেলেনি শিশু কুলসুমার
নতুন সময় প্রতিনিধি
|
![]() ৪ দিনেও খোঁজ মেলেনি শিশু কুলসুমার নিখোঁজের এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় জিডি করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশও। পরিবারক ও পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদরের বর্শিকুড়া এলাকার বাসিন্দা আব্দুল জলিল ও রাজিয়া আক্তার দম্পতির মেয়ে কুলসুমা আক্তার। শহরের মঈনপুর এলাকায় বড় বোন পলি আক্তারের ভাড়া বাসায় বেড়াতে গেলে সেখান থেকে নিখোঁজ হয় কুলসুমা। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। নিখোঁজের বিষয়ে কুলসুমার বড় বোন ডলি আক্তার বলেন, আমার আম্মা ঢাকায় থাকেন। ছোট বোন পলি আক্তারের মঈনপুরে ভাড়া বাসায় শুক্রবার বেড়াতে গিয়েছিল কুলসুমা। বাসা থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। আমরা আত্মীয়স্বজনের বাড়িতে তার খোঁজ করে সন্ধান পাইনি। থানায় জিডি করেছি। চারদিন পেরিয়ে গেলেও পুলিশ তাকে উদ্ধার করতে পারিনি। আমরা খুব উদ্বিগ্ন। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। আমরা তদন্তে নেমেছি। নিখোঁজ শিশুটি উদ্ধারে চেষ্টা চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
