ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
করোনায় কেড়ে নিয়েছে ১০৯৩ প্রবাসীর প্রাণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 12:29 PM

করোনায় কেড়ে নিয়েছে ১০৯৩ প্রবাসীর প্রাণ

করোনায় কেড়ে নিয়েছে ১০৯৩ প্রবাসীর প্রাণ

নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত ১ হাজার ৯৩ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশি কূটনীতিক মিশন এবং প্রবাসী বাংলাদেশিরা এই তথ্য জানিয়েছেন।

মৃতদের মধ্যে সৌদি আরবে ৩৫৫ জন, যুক্তরাজ্যে প্রায় ৩০৫, যুক্তরাষ্ট্রে ২৭২, আরব আমিরাতে ৫০, কুয়েতে ৪০ এবং ইতালিতে ১৪ জন রয়েছেন।

অন্যদিকে সিঙ্গাপুরে ২৬ হাজার, সৌদি আরবে ১৪ হাজার, কাতারে প্রায় ৪ হাজার এবং সংযুক্ত আরব আমিরাতে ৪ হাজার প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এখন পর্যন্ত দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন। মারা গেছেন ১ হাজার ৩৮৮ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status