ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
করোনা আক্রান্তে আগের রেকর্ড ভাঙল ভারত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 12:25 PM

করোনা আক্রান্তে আগের রেকর্ড ভাঙল ভারত

করোনা আক্রান্তে আগের রেকর্ড ভাঙল ভারত

করোনাভাইরাস সংক্রমণে আগের রেকর্ড ভেঙেছে ভারত। দেশটিতে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ হাজার ৫১৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শনিবার (২০ জুন) সকালে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, গেল ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৫১৬ জনের শরীরে। এ নিয়ে মোট ৩ লাখ ৯৫ হাজার ৮১২ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হলো।

মন্ত্রণালয় আরও জানায়, এই সময়ের মধ্যে করোনায় মারা গেছেন ৩৭৫ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৯৭০ জনে।

অন্যদিকে দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ১৪ হাজার ২০৬ জন। যা মোট আক্রান্তদের ৫৪ শতাংশেরও বেশি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status