ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
রোগীকে সুস্থ করতে গিয়ে তিন শিশুকে ধর্ষণ, কবিরাজ আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 20 June, 2020, 11:14 AM

রোগীকে সুস্থ করতে গিয়ে তিন শিশুকে ধর্ষণ, কবিরাজ আটক

রোগীকে সুস্থ করতে গিয়ে তিন শিশুকে ধর্ষণ, কবিরাজ আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জে পর্যায়ক্রমে ৩ শিশুকে ধর্ষণের অভিযোগে ফারুক মিয়া (৩৫) নামে এক হাতুড়ে কবিরাজকে আটক করে পুলিশের কাছে সৌপর্দ করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৯ জুন) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের পশ্চিম দুলাল গ্রাম থেকে হাতুড়ে কবিরাজ ফারুক মিয়াকে আটক করা হয়।

আটক ফারুক মিয়া সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

জানা যায়, ফারুক মিয়া সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের পশ্চিম দুলাল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে আতাউর রহমান প্যারালাইসিস রোগীকে ঝাড়-ফুক করে ভালো করার জন্য ওই গ্রামের ১০, ১১ ও ১২ বছর বয়সের ৩ শিশুকে কবিরাজি কাজে ব্যবহার করার কথা বলে গোপন কক্ষে নিয়ে অচেতন করে পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা হাতুড়ে কবিরাজ ফারুক মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বুলবুল ইসলাম জাগো নিউজকে বলেন, ধর্ষিত ৩ শিশুর অভিভাবকদের পক্ষে এক শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন৷ ওই মামলায় আটকট কবিরাজকে গ্রেফতার দেখানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status