ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
নাফিস ইকবাল করোনায় আক্রান্ত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 11:13 AM

নাফিস ইকবাল করোনায় আক্রান্ত

নাফিস ইকবাল করোনায় আক্রান্ত

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ওপেনার ব্যাটসম্যান নাফিস ইকবালের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ক্রিকেটভিত্তিক বাংলাদেশি ওয়েবসাইট বিডিক্রিকটাইম সূত্রে এ তথ্য জানা যায়।


বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল করোনা মহামারির শুরু থেকেই দুস্থদের জন্য কাজ করে যাচ্ছেন। তার বড় ভাই নাফিস ইকবালও মানুষের পাশে দাঁড়িয়েছেন।

জানা গেছে, শারীরিকভাবে নাফিস ইকবাল সুস্থ আছনে। নিজ বাসাতেই আইসোলেশনে আছেন তিনি।

প্রসঙ্গত, ২০০৪ সালে ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় নাফিস ইকবালের। তার ওয়ানডে অভিষেক হয়েছিল ২০০৩ সালে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে।

২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিখ্যাত জয়ের ম্যাচটি ছিল নাফিসের ক্যারিয়ারের শেষ ওয়ানডে। দারুণ সম্ভাবনা থাকা সত্ত্বেও মাত্র ১১ টেস্ট আর ১৬ ওয়ানডে খেলেই থেমে যেতে হয় এই ওপেনারকে। টেস্টে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৫১৮ এবং ওয়ানডেতে ২ ফিফটিতে ৩০৯ রান সংগ্রহ করেছেন তিনি। ছেড়ে দিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটও। অবশ্য খেলা ছাড়লেও এখনো আছেন মাঠে।

বিপিএল, ঢাকা লীগের বিভিন্ন দলে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন ৩৪ বছর বয়সী নাফিস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status