ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বিক্রি হওয়া সাকিব-মুশফিকদের ব্যাট ফেরত আনবে বিসিবি?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 11:40 AM

বিক্রি হওয়া সাকিব-মুশফিকদের ব্যাট ফেরত আনবে বিসিবি?

বিক্রি হওয়া সাকিব-মুশফিকদের ব্যাট ফেরত আনবে বিসিবি?

মাশরাফির ব্রেসলেট অবশ্য ৪২ লাখ টাকায় বিক্রি হলেও সেটি তাকে ফেরত দেয়ার ঘোষণা দিয়েছে বিডার প্রতিষ্ঠান বিএলএফসিএ। কিন্তু সাকিব আল হাসানের বিশ্বকাপ কাঁপানো ব্যাট কিংবা মুশফিকুর রহীমের দেশের ইতিহাসে গড়া প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটটি? সেগুলো কি আর কখনও দেখা হবে না পরের প্রজন্মের?

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তেমনটা চাইছে না। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ (বুধবার) জাতীয় ক্রীড়া পরিষদে করোনায় ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদদের আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানেই তিনি জানান, ক্রিকেটারদের স্মারকগুলো ফেরত আনতে যথাসাধ্য চেষ্টা করবেন তারা।

পাপন বলেন, ‘আমি উদ্যোগ নিব তো অবশ্যই। সবসময়ই ইচ্ছে ছিল। এখন এখানে তো আমরা নিলামে অংশ নিতে পারি না। পরে আমরা চেষ্টা করব কীভাবে রাখা যায়। যদি সুযোগ থাকে, সেগুলোকে আমরা ফেরত আনার চেষ্টা করব।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status