ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
নওগাঁয় আরও ১৮ জন করোনা যুদ্ধে জয়ী হলেন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 21 May, 2020, 11:34 AM

নওগাঁয় আরও ১৮ জন করোনা যুদ্ধে জয়ী হলেন

নওগাঁয় আরও ১৮ জন করোনা যুদ্ধে জয়ী হলেন

করোনা যুদ্ধে জয়ী হয়ে নওগাঁয় আরও ১৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে মহাদেবপুরে উপজেলার ৬ জন, সাপাহারে ৫ জন, রাণীনগর ও নিয়ামতপুরে ৩ জন করে এবং বদলগাছীতে ১ জন।

তাঁরা হলেন, মহাদেবপুরে উপজেলার ডা. দেবাশীষ, ডা. মাহবুব, শহিদুল ইসলাম, অনুপ ঘোষ, কাদের ও সাগর, সাপাহারের রবিউল, হাসমত, রাসেল, খুলেসা, হাজেরা, নিয়ামতপুরের রহিমা, আনসারুল, আবু হেনা; রাণীনগরের ডা. কামরুল, একরামুল হক ও কামরুজ্জামান এবং বদলগাছীতে সাবিকুন নাহার।

এসময় করোনা জয়ীদের প্রত্যেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর পক্ষ থেকে ফুল ও ফল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৩৪ জন।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনজুর-এ-মুর্শেদ বুধবার (২০ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা আক্রান্ত ওই ১৮ ব্যক্তিকে ১৪ দিন হোম আইসোলেশনে রেখে চিকিৎসার দেওয়া হয়। ১৪ দিন পর প্রত্যেকের নমুনা পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট আসে। এরপর তারা প‚র্ণ সুস্থ হওয়ায় বুধবার তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত ৮৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এখনও কারো মৃত্যু হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status