ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
পেরুতে করোনায় আক্রান্ত এক লাখ ছাড়ালো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 11:32 AM

পেরুতে করোনায় আক্রান্ত এক লাখ ছাড়ালো

পেরুতে করোনায় আক্রান্ত এক লাখ ছাড়ালো

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে লাতিন আমেরিকার দেশ পেরুতে। বুধবার (২০ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। এর আগে করোনায় আক্রান্ত এক লাখ ছাড়িয়েছে লাতিন আমেরিকার আরেক দেশ ব্রাজিলে।

পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৫৩৭ জনের দেহে। মারা গেছে ১১০ জন। তাতে দেশে আক্রান্তের মোট সংখ্যা ১ লাখ ৪ হাজার ২০ জন এবং মৃতের সংখ্যা ৩ হাজার ২৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪১ হাজার ৯৬৮ জন।

দক্ষিণ আমেরিকায় সর্বোচ্চ আক্রান্ত দেশের তালিকায় ব্রাজিলের পরে দ্বিতীয় স্থানে পেরু।

ব্রাজিলে গত বুধবার প্রায় ২০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। তাতে ২ লাখ ৯২ হাজার ছাড়িয়েছে এই সংখ্যা। বিশ্বে সর্বোচ্চ আক্রান্ত দেশের তালিকায় তারা তিন নম্বরে। সংক্রমণ যেভাবে বাড়ছে, তাকে দুই একদিনের মধ্যেই তারা রাশিয়াকে পেছনে ফেলে দ্বিতীয় হবে।

এদিকে বিশ্বে করোনায় আক্রান্ত ছাড়িয়েছে ৫০ লাখ। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ২৯ হাজারের বেশি মানুষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status