ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনায় মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে প্রাণহানি ৭২ হাজার ছাড়াল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 6 May, 2020, 4:21 PM

করোনায় মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে প্রাণহানি ৭২ হাজার ছাড়াল

করোনায় মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে প্রাণহানি ৭২ হাজার ছাড়াল

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃত্যু ৭২ হাজার ছাড়িয়ে গেছে। আর আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ১২ লাখ মানুষ।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার বেলা সাড়ে ৩ টা পর‌্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ৭২ হাজার ২৭৫জনের।আর আক্রান্ত হয়েছেন ১২ লাক ৩৭ হাজার ৭৬৭ জন।সুস্থ হয়ে উঠেছেন দুই লাখের বেশি রোগী।

তবে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা সেন্টার থেকে দেয়া হালনাগাদ তথ্যে জানানো হয়েছে, মহামারি নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে।

দেশটিতে সুস্থ হওয়ার হার ১৫ শতাংশের কিছু বেশি আর মৃত্যুর হার প্রায় ৬ শতাংশ। অর্থাৎ যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত প্রতি একশ জনের ৬ জন মারা গেছে; যা বিশ্বে করোনায় গড় মৃত্যুর হারের চেয়ে বেশি।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ব্যাপকহারে সংক্রমণ ছড়িয়েছে করোনার। সবচেয়ে নাজুক অবস্থা জনবহুল নিউইয়র্ক অঙ্গরাজ্যের। নিউইয়র্কে আক্রান্ত হিসেবে শনাক্ত ৩ লাখ ২১ হাজার রোগীর ২৫ হাজার ৭৩ জন মারা গেছে। বিশ্বের যেকোনো দেশের চেয়ে নিউইয়র্কে শনাক্ত রোগীর সংখ্যা বেশি।

নিউইয়র্কের পর সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে রয়েছে নিউ জার্সি। সেখানে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৬০০ এর বেশি। আক্রান্তদের মধ্যে ৮ হাজার ২৪৪ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া তালিকায় তৃতীয় স্থানে থাকা ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য আক্রান্ত ৭০ হাজারের প্রায় ৪১শ মারা গেছে।

নিউইয়র্ক ও নিউ জার্সির পর সংক্রমণের হিসাবে তালিকায় উপরে রয়েছে ম্যাসাচুসেটস, ইলিনয়, ক্যালিফোর্নিয়া, মিশিগান ও কানেক্টিকাট।

দেশের এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প দেশটির অর্থনীতি পুনরায় চালু করার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে তোড়জোর চালাচ্ছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status