ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
৪০ বছর পর প্রকাশ্যে এলো ঋষি-নিতু কাপুরের বিয়ের কার্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 6 May, 2020, 4:12 PM

৪০ বছর পর প্রকাশ্যে এলো ঋষি-নিতু কাপুরের বিয়ের কার্ড

৪০ বছর পর প্রকাশ্যে এলো ঋষি-নিতু কাপুরের বিয়ের কার্ড

চার দশক আগে (১৯৮০-র ২২ জানুয়ারি) ঋষি কাপুর আর নিতু সিংয়ের চার হাত এক হয়েছিল। তারপর থেকে কখনও আলাদা হননি দু’জনে। পথ চলতে শুরু করেছিলেন একসঙ্গে। কিন্তু আচমকাই থমকে গেল একজনের জীবনপ্রদীপ। অন্যজন এখন একা  সম্পূর্ণ একা ।

বৃহস্পতিবার মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষি। তখনও স্বামীর মাথার পাশে ঠায় দাঁড়িয়ে নিতু। কোনও সিনেমার গল্পের থেকে কম নয় ঋষি-নিতুর বাস্তবের প্রেম কাহিনী।

‘জহরলীলা ইনসান’ ছবির সেটে প্রথম আলাপ ঋষি-নিতুর ।এরপর ‘অমর আকবর অ্যান্টনি’, ‘খেল খেল মে’, ‘কভি কভি’, ‘দো দুনি চার’ একেরপর এক ছবিতে একসঙ্গে কাজ করতে থাকেন দুজনে । সেখান থেকেই শুরু হয় প্রেম। বিয়ে হয় ১৯৮০-তে। এরপর ঋদ্ধিমা আর রণবীর, দুই ছেলে-মেয়ের জন্ম দেন নিতু।


ধীরে ধীরে সরে আসেন বিনোদনের দুনিয়া থেকেও। কিন্তু এবার যে বাস্তবের দুনিয়া থেকে একজনকে চিরতরে বিদায় জানানোর পালা।বিদায় জানালেন নিতু কাপুর।ঋষির হাসিমাখা মুখের একটি ছবি দিয়ে আবেগঘন পোস্টে ‘বিদায়’ বললেন আজীবনের দোসর, প্রাণের বন্ধুকে। লিখলেন, ‘তাহলে এখানেই আমাদের গল্পের শেষ হলো ।’

এদিকে, ঋষির মৃত্যুর পর ঋষি-নিতুর বিয়ের কার্ড এলো প্রকাশ্যে । ছিমছাম কার্ডটিতে আভিজাত্যের ছাপ ফুটে উঠেছে। রাজ কাপুর ও কৃষ্ণা রাজ কাপুরের পক্ষ থেকে সেই কার্ডে অতিথিদের নিমন্ত্রণবার্তা লেখা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status