ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শরীয়তপুরে আরো আটজন করোনায় আক্রান্ত, ৪০ বাড়ি লকডাউন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 6 May, 2020, 3:58 PM

শরীয়তপুরে আরো আটজন করোনায় আক্রান্ত, ৪০ বাড়ি লকডাউন

শরীয়তপুরে আরো আটজন করোনায় আক্রান্ত, ৪০ বাড়ি লকডাউন

শরীয়তপুরে আরো আটজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৭ জনে। আক্রান্তদের বাড়িসহ আশপাশের ৪০ বাড়ি লকডাউন করা হয়েছে।

ডামুড্যা উপজেলার দারুল আমান ইউপির সাতজন করেনা পজিটিভ। এর মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। জেলা সদর উপজেলার পালং ইউপির ধামসী গ্রামে একজন করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে একজন নারী।

১০ থেকে ১৫ বছর বয়সের দুইজন, ৩০ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে তিনজন, ৪৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে তিনজন।

আক্রান্তরা সবাই ঢাকা, নারায়ণগঞ্জ থেকে এসেছেন। এ পর্যন্ত শরীয়তপুর জেলায় ৯৮৩ জনের নমুনা সংগৃহ করা হয়েছে। ৮২১ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। আক্রান্তর সংখ্যা সদর উপজেলায় ১০ জন, জাজিরা ৭ জন, নড়িয়া ১১ জন, ভেদরগঞ্জ ২ জন, গোসাইরহাট ২ জন ও ডামুড্যা ১৫ জন।

শরীয়তপুর স্বাস্থ্য প্রশাসন, করোনা কন্ট্রোল রুম ফোকাল পার্সন ও মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status