ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজবাড়ীর করোনা হটস্পট দৌলতদিয়া ফেরিঘাট
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 6 May, 2020, 3:57 PM

রাজবাড়ীর করোনা হটস্পট দৌলতদিয়া ফেরিঘাট

রাজবাড়ীর করোনা হটস্পট দৌলতদিয়া ফেরিঘাট

রাজবাড়ী জেলার করোনা হটস্পট দৌলতদিয়া ফেরিঘাট। এখন পর্যন্ত জেলায় আক্রান্ত ১৫ জনের মধ্যে ৬ জনই ফেরিঘাট এলাকার। এদিকে রাজবাড়ীতে বুধবার আরো একজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির বয়স ৪০ বছর। তিনিও ফেরিঘাট এলাকার।

জানা যায়, এখন পর্যন্ত দৌলতদিয়া ঘাটের বিআইডব্লিউটিসির পাঁচ কর্মচারীর দেহে করেনা শনাক্ত হয়েছে। সর্বশেষ তাদের রান্নার কাজের নিয়জিত লোকের দেহেও করোনা শনাক্ত হয়েছে। এ কারণেই ফেরিঘাট এলাকাকে করোনা হটস্পট বলা হচ্ছে।

বুধবার দুপুরে রাজবাড়ীর সিভিল সার্জন নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাজবাড়ীতে আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত বলে মেইলে তথ্য এসেছে। আক্রান্ত ব্যক্তি গোয়ালন্দ উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি বাড়িতেই রয়েছেন। তবে আজই তাকে রাজবাড়ী সদর হাসাপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আনা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status