ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
জার্মানিতে করোনায় প্রাণহানি সাড়ে ছয় হাজার ছাড়াল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 May, 2020, 2:48 PM

জার্মানিতে করোনায় প্রাণহানি সাড়ে ছয় হাজার ছাড়াল

জার্মানিতে করোনায় প্রাণহানি সাড়ে ছয় হাজার ছাড়াল

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় আরও ৯৪৫ জনের শরীরে ধরা পড়েছে নভেল করোনাভাইরাস। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ৭০৩ জন।

শনিবার রবার্ট কশ ইনস্টিটিউট (আরকেআই) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন ৯৪ জন। এ নিয়ে সেখানে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৫৭৫টি।

এর আগে, গতকাল একদিনে ১ হাজার ৬৩৯ জন আক্রান্ত ও ১৯৩ জনের মৃত্যুর কথা জানিয়েছিল জার্মানি।

সংক্রমণ বাড়লেও গত বৃহস্পতিবার জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল ঘোষণা দিয়েছেন, শিগগিরই দেশটিতে চার্চ, জাদুঘর, চিড়িয়াখানা, খেলার ময়দানগুলো খুলে দেয়া হবে।

ইতোমধ্যেই সেখানে দোকানপাট ও স্কুল চালু হয়েছে। তবে হোটেল-রেস্টুরেন্ট ফের চালুর বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

জার্মান নেতারা জানিয়েছেন, নিষেধাজ্ঞা শিথিলের পর সংক্রমণ বাড়তে থাকলে প্রয়োজনে আবারও দেশজুড়ে লকডাউন জারি করা হবে। সূত্র: রয়টার্স, ডেইলি মেইল

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status