ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ভাইকে কূপে ফেলে তরুণীকে গণধর্ষণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 May, 2020, 2:44 PM

ভাইকে কূপে ফেলে তরুণীকে গণধর্ষণ

ভাইকে কূপে ফেলে তরুণীকে গণধর্ষণ

করোনার মহামারি পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রদেশে ১৮ বছরের তরুণীকে পালাক্রমে ধর্ষণ করেছে সাত জন। তার মধ্যে তিন জন নাবালক। এ গণধর্ষণের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। অনেকেই মধ্যপ্রদেশের ঘটনার সঙ্গে নির্ভয়া-কাণ্ডের মিল পাচ্ছেন।

পুলিশ এখনও পর্যন্ত তিন নাবালক সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে। পলাতক আরও দুই।

জানা গেছে, বুধবার রাত সাড়ে আটটার দিকে ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ১৮ বছরের তরুণী। গ্রামের কাছেই সাত জন ধর্ষক তাদের ঘিরে ধরে। প্রাথমিক হাতাহাতির পরে ২১ বছরের ছেলেটিকে কূপে ফেলে দেয় ধর্ষকরা। এর পর সারা রাত ধরে একে একে ধর্ষণ করে ওই তরুণীকে। ভোরের দিকে জ্ঞান হারান তরুণী। ধর্ষকরাও পালিয়ে যায়। পরে জ্ঞান ফেরার পরে ওই তরুণীই ওই অবস্থায় কূপ থেকে উদ্ধার করেন ভাইকে। দুজনে ফিরে যান গ্রামের বাড়িতে।

স্থানীয় কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরেই আশপাশের এলাকা থেকে পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। কিন্তু দুই জন পালিয়েছে। থানার অফিসার রাজেন্দ্র ধ্রুব জানান, সাতজন অভিযুক্তকেই চিহ্নিত করা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status