ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
করোনার মাঝেও স্বাভাবিক গতিতে ফিরছে যেসব দেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 May, 2020, 2:45 PM

করোনার মাঝেও স্বাভাবিক গতিতে ফিরছে যেসব দেশ

করোনার মাঝেও স্বাভাবিক গতিতে ফিরছে যেসব দেশ

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারি এখনও ফুরিয়ে যায়নি। শেষ হয়নি কোটি কোটি মানুষের বন্দিদশাও। কিন্তু এরই মাঝে সংক্রমণ ও মৃত্যু কমে আসায় কিছু দেশ স্বাভাবিক হতে শুরু করেছে; ধীরে ধীরে খুলে দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য।

চলুন দেখে নেয়া যাক যেসব দেশ ধীরগতিতে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে।

চীন: উহানে করোনার উৎপত্তি নিশ্চিত হওয়ার পরপরই বিশ্বে প্রথম দেশ হিসাবে লকডাউনে যায় চীন। বর্তমানে সংক্রমণ একক সংখ্যার ঘরে নেমে আসায় দেশটির বিভিন্ন শহরের বিধি-নিষেধ শিথিল করা হয়েছে। কিছু শহরের লকডাউন প্রত্যাহারও হয়েছে। পর্যটকদের প্রিয় বেইজিংয়ের নিষিদ্ধ নগরীও খুলে দেয়া হয়েছে। তবে দর্শনার্থীর সংখ্যা সীমিত রাখা এবং শরীর চেকআপের মতো কিছু বিধি-নিষেধ এখনও কার্যকর আছে।

যুক্তরাষ্ট্র: চলতি সপ্তাহের শেষের দিকে যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি অঙ্গরাজ্য আংশিকভাবে খুলে দেয়া হবে। যদিও দেশটির কিছু শহরে এখনও করোনার সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে; তারপরও অর্থনীতির চাকা সচল ও মানুষের স্বাভাবিক জীবন ফেরাতে এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার।

ভারত: ১৩০ কোটি মানুষের দেশ ভারতে লকডাউনের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। ৩ মে থেকে শেষ হওয়ার কথা থাকলেও করোনার লাগাম টানতে এই লকডাউন আগামী ১৭ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণার দেয়া হয়েছে। তবে কম ঝুঁকিপূর্ণ কিছু এলাকায় লকডাউনের বিধি-নিষেধ শিথিল করা হয়েছে। নতুন নতুন বেশ কিছু বিধি-নিষেধ চালু করেছে নরেন্দ্র মোদির সরকার।

অস্ট্রেলিয়া: পূর্ব-নির্ধারিত সময়ের আগেই দেশজুড়ে জারিকৃত লকডাউন শিথিল করছে অস্ট্রেলিয়া সরকার। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, আমরা দেশকে লেপের নিচে রাখতে পারি না। আমাদের সামনের দিকে অগ্রসর হওয়া দরকার।

মালয়েশিয়া: সোমবার থেকে মালয়েশিয়ার অধিকাংশ ব্যবসা-প্রতিষ্ঠান চালুর অনুমতি দেয়া হয়েছে। তবে নাইটক্লাব কিংবা সিনেমা হলের মতো প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সিঙ্গাপুর:
করোনার বিস্তার ঠেকাতে জারিকৃত লকডাউন আগামী ৫ মে থেকে শিথিল করার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর। এর দুই সপ্তাহ পর ১৯ মে থেকে শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। দেশটিতে করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণের সংখ্যা বাড়লেও অচলাবস্থা কাটাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সূত্র: সিএনএন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status