ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
করোনায় ত্রান বিতরণ অব্যাহত রাখছেন লক্ষ্মীপুর আ'লীগ নেতা 'মামুন'
মোস্তাফিজুর রহমান টিপু, নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 1 May, 2020, 11:26 AM

করোনায় ত্রান বিতরণ অব্যাহত রাখছেন লক্ষ্মীপুর আ'লীগ নেতা 'মামুন'

করোনায় ত্রান বিতরণ অব্যাহত রাখছেন লক্ষ্মীপুর আ'লীগ নেতা 'মামুন'

করোনাক্রান্তিকালে সম্পূর্ণ নিজ উদ্যেগে অসংখ্য আসহায় ও নিন্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ ভূঁইয়া। এর আগে তিনি করোনার সূচনা লগ্নে সুরক্ষামূলক উপকরণ বিতরণ করেছিলেন এলাকাবাসীর মাঝে। কখনও অসহায়দের ঘরে গিয়ে, কখন সামাজিক দুরুত্ব বজায় রেখে নিজ বাড়ীতে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। রমজান মাস ব্যাপী চলবে  অব্যাহত এ ত্রান বিতরণ কার্যক্রম এর পাশাপাশি থাকবে ঈদের সেমাই চিনিসহ বিভিন্ন খাদ্যপণ্য।

শুক্রবার ত্রাণ বিতরণ কালে মামুনুর রশিদ ভূঁইয়া বলেন, মানুষ না খেয়ে মরে যাবে এটা কখনও কাম্য নয়। মানবতার ডাকে সাড়া দিয়েই  নিজের ব্যক্তিগত পক্ষ থেকে গ্রাম থেকে গ্রামে গিয়ে অসহায়দের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছি। সামাজিক দুরুত্ব বজায় রেখে নিজ বাড়ীতেও ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত রাখছি। তিনি বলেন, পুরো রমজান মাস জুড়ে আমার এ ব্যক্তিগত প্রয়াস অব্যাহত থাকবে। এর সাথে থাকবে সেমাই, চিনি, দুধ সহ বিভিন্ন খাদ্যপণ্য।

উল্লেখ্য, কর্মীবান্ধব, মানবতাকামী ও জনবান্ধব মামুনুর রশিদ ভূঁইয়া রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম করে যাচ্ছেন। তিনি ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলে বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সর্বশেষ ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তার স্বচ্ছ রাজনীতি কিছু অর্থলোভী ব্যাক্তির দৃষ্টিকটু হয়ে দাঁড়ায়। তখনকার বিজনবাবু কমিটি ছিল। অগণতান্ত্রিকভাবে এ নির্বাচিত কমিটিকে ভেঙ্গে দিয়ে তাকে রাজনীতির ময়দান থেকে বিতাড়িত করার চেষ্টা করেছেন বলে জানান। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। রাজনীতির ময়দানে ছিল তার পদাচারনা,  দলীয় সকল কর্মসূচীতে রয়েছে তার অংশগ্রহণ। শুধু তায় নয়, করোনার এ দুর্দিনে যখন নিজের নিরাপত্তা নিয়ে মানুষ ঘরমূখী তখন তিনি মানবতার সেবক হয়ে  অসহায়দের দ্বারে দ্বারে গিয়ে অব্যাহতভাবে ত্রান নিয়ে উপস্থিতি বলে দেয় ইউনিয়ন জুড়ে জনবান্ধব এ নেতার পদাচারনা দৃশ্যমান।

ইউনিয়নের জনগণ ও আওয়ামীলীগ নেতা-কর্মীদের কাছে তিনি একজন জনবান্ধব ও কর্মীবান্ধব নেতা বলে স্থানীয় ভাবে জানাযায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status