ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
কৃষকের পণ্য পরিবহনে চালু হচ্ছে বিশেষ ট্রেন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 1 May, 2020, 11:24 AM

কৃষকের পণ্য পরিবহনে চালু হচ্ছে বিশেষ ট্রেন

কৃষকের পণ্য পরিবহনে চালু হচ্ছে বিশেষ ট্রেন

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ মোকাবেলায় লকডাউনের মধ্যে কৃষকের উৎপাদিত পণ্য, শাক-সবজি, খাদ্য ও পচনশীল সামগ্রী পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ে তিনটি পথে ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে। আজ সকাল ১০ টা থেকে তিন জোড়া বিশেষ পার্সেল ট্রেন চলাচল শুরু হচ্ছে।

বৃহস্পতিবার বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভ্যন্তরীণ রুটে তিন জোড়া বিশেষ পার্সেল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই লক্ষে শুক্রবার থেকে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা এবং যশোর-ঢাকা-যশোর রুটে তিন জোড়া বিশেষ পার্সেল এক্সপ্রেস ট্রেন চলবে।

এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা এবং ঢাকা-জামালপুর-ঢাকা রুটে সপ্তাহে ৭ দিন এই ট্রেন চলাচল করবে। যশোর-ঢাকা-যশোর রুটে সপ্তাহে দুই দিন চলাচল করবে।

চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম পথের ট্রেন চট্টগ্রাম থেকে ছাড়বে প্রতিদিন সকাল ১০টায় আর ঢাকায় পৌঁছাবে রাত সাড়ে ৮টায়।

ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা পথের ট্রেনটি দেওয়ানগঞ্জ থেকে ছাড়বে প্রতিদিন সন্ধ্যা ৭টায় আর ঢাকায় পৌঁছাবে রাত সোয়া ৩টায়।

খুলনা-ঢাকা-খুলনা পথে ট্রেনটি খুলনা থেকে ছাড়বে বিকেল পৌনে ৫টায় আর ঢাকায় পৌঁছাবে রাত সাড়ে ৩টায়।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে মালবাহী ট্রেন চলাচল অব্যাহত ছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status